ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-স্পেন: ডালাসে প্রতিশোধের লড়াই বাস-ট্রেন-বিমানসহ জনসমাগমস্থলে বাজুক নজরুলের গান, দাবি গবেষকদের ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্যকে প্রক্টর অফিসে তলব বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো গর্ভধারণের প্রথম তিন মাস: কেন জরুরি আলট্রাসনোগ্রাম ও সচেতনতা মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের তদন্তে নির্দেশ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনল সরকার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৭

বিশ্বকাপের নতুন রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়ার অপেক্ষায় রয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই তিনি ভেঙে ফেলবেন ৪৪ বছরের পুরোনো রেকর্ড। এর ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলরক্ষক হিসেবে নিজের নাম লেখাবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নামার মাধ্যমে মার্টিনেজ ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। অন্যদিকে, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে ফিল্লোল খেলেছিলেন ঠিক ১৩টি ম্যাচ। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা এই রেকর্ডটি এবার এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় আছেন মার্টিনেজ।

এই মাইলফলকে পৌঁছানোর পথে মার্টিনেজ পেছনে ফেলেছেন আরেক ফাইনালিস্ট গোলরক্ষক সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ খ্যাত এই গোলরক্ষক। তাকে ছাড়িয়ে যাওয়ার পর ফিল্লোলের রেকর্ডের পাশে অবস্থান করছিলেন মার্টিনেজ, যা এখন অতিক্রম করার পালা।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ৯টি ম্যাচ। এছাড়া সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলরক্ষক মাঠে নেমেছেন, তবে ফিল্লোল ও মার্টিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি অন্য কেউ।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের নতুন রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬