ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী তরুণদের বিক্ষোভে মোদির ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে, বাড়ছে রাজনৈতিক আলোচনা টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি থেকে ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্থানীয়দের তথ্যের বরাতে জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় ট্রলারটির মালিক নুরুল আবছারের নেতৃত্বে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছিল। কিন্তু সোমবার (১৩ জুলাই) ভোরে সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ঘটনার পরপরই ট্রলারে থাকা সাতজন জেলে বিভিন্নভাবে নিজেদের রক্ষা করতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৭

আপডেট সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬