ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-স্পেন: ডালাসে প্রতিশোধের লড়াই বাস-ট্রেন-বিমানসহ জনসমাগমস্থলে বাজুক নজরুলের গান, দাবি গবেষকদের ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্যকে প্রক্টর অফিসে তলব বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো গর্ভধারণের প্রথম তিন মাস: কেন জরুরি আলট্রাসনোগ্রাম ও সচেতনতা মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের তদন্তে নির্দেশ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনল সরকার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৭

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্যকে প্রক্টর অফিসে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সমালোচনা করায় জকসু সদস্য মো. জাহিদ হাসানকে প্রক্টর অফিসে তলব করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি ইংরেজি বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এই প্রেক্ষিতে আগামী ১৪ জুলাই সকাল ১০টায় তাকে প্রক্টর অফিসে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রবিবার রাতে জাহিদ হাসান তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্লাস ও পরীক্ষা অনলাইনে নেওয়ার বিষয়ে জকসুর পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি দাবি করেন, প্রশাসন বিবেচনার আশ্বাস দিলেও রাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। জাহিদ অভিযোগ করেন, উপাচার্য জকসুর ভিপির ফোনও রিসিভ করেননি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় তা করেনি বলে তিনি উল্লেখ করেন। জাহিদ তার পোস্টে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করে হতাশা প্রকাশ করেন।

নোটিশ পাওয়ার পর সোমবার রাতে জাহিদ হাসান আরেকটি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, গতকালের পোস্টের বিপরীতে তাকে ডাকা হয়েছে। তিনি প্রশাসনের কাছে জানতে চেয়েছেন কোন বিষয়টি মানহানিকর ছিল।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কোন বক্তব্য মানহানিকর তা আলাদাভাবে উল্লেখের প্রয়োজন নেই, পোস্টটি দেখলেই তা স্পষ্ট হয়। তিনি আরও বলেন, জাহিদকে ডাকার কারণ হলো তার সঙ্গে কথা বলা। প্রক্টর আরও জানান, তিনি জাহিদকে ১০ বার কল করলেও জাহিদ রিসিভ করেননি, তাই বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে তলব করা হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্যকে প্রক্টর অফিসে তলব

আপডেট সময় : ০১:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬