ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

১ আগস্ট থেকে শিশুদের নিয়মিত টিকাদানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়ার লক্ষ্যে জাতীয় টিকাদান কর্মসূচিতে নতুন একটি টিকা যুক্ত করা হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশব্যাপী নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ দেওয়া শুরু হবে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকাদানের নিয়ম অনুযায়ী, শিশুকে বাম ঊরুর মধ্যভাগের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা প্রদান করা হবে। এছাড়া টিকাদান সেশনে এমআর-২ টিকার সাথে টিসিভি টিকাটি একই সময়ে দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করেছে। মাঠ পর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।

পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে কার্যকর নতুন টিকা যুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

১ আগস্ট থেকে শিশুদের নিয়মিত টিকাদানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন

আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬