
শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়ার লক্ষ্যে জাতীয় টিকাদান কর্মসূচিতে নতুন একটি টিকা যুক্ত করা হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশব্যাপী নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় 'টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)' দেওয়া শুরু হবে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকাদানের নিয়ম অনুযায়ী, শিশুকে বাম ঊরুর মধ্যভাগের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা প্রদান করা হবে। এছাড়া টিকাদান সেশনে এমআর-২ টিকার সাথে টিসিভি টিকাটি একই সময়ে দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করেছে। মাঠ পর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং 'VaxEPI' অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।
পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে কার্যকর নতুন টিকা যুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২