ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখল মুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৪ নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-২, আহত-১ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে “অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত পশুত্ব নয়, মানবিকতায় হোক পুলিশিংয়ের মূল শক্তি মাসিক অপরাধ সভায় আরপিএমপি পুলিশ কমিশনার ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ঢাকা সূত্রাপুর চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল সহ ১ যুবক আটক পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার

নারায়ণগঞ্জে ওসির ব্যর্থতায় বন্দরে খুনের মিছিল, আতঙ্কে সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিনের দায়িত্ব পালনে ব্যর্থতা ও কার্যকর পদক্ষেপের অভাবে এলাকায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাসে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক হত্যা, ছিনতাই, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধ দমনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভয় পাচ্ছেন। মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানালেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

সচেতন মহলের মতে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। তারা বন্দরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে ওসির ব্যর্থতায় বন্দরে খুনের মিছিল, আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ০২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬