ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

সিরাজগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় মানসিক রোগীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়েরপাড়া এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ফুলবর রহমান (৫০) নামের এক মানসিক রোগী নিহত হয়েছেন। নিহত ফুলবর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হয়। পরবর্তীতে সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় মানসিক রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৫:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬