ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শামা ওবায়েদ খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং মানবিক সহায়তা খাতে বাংলাদেশের সঙ্গে ডব্লিউএফপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য ডব্লিউএফপির অব্যাহত সহায়তার জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে, রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের স্কুল মিলস কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানের প্রশংসা করেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি পরিবেশবান্ধব কৃষির প্রসারে গুরুত্বারোপ করেন এবং পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করেন। এছাড়া শামা ডব্লিউএফপির কার্যপরিধির আওতাভুক্ত সরকারি উদ্যোগগুলোর মধ্যে বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য সংস্থাটির সহায়তা কামনা করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশকে সহায়তা করতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা বলেন, ডব্লিউএফপি ক্ষুধার মূল কারণগুলো মোকাবিলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি, বিশেষ করে নারী ও শিশুদের দুর্বলতা মোকাবিলায় কাজ করছে। তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জ জেলায় ডব্লিউএফপির চলমান কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া এবং নিরাপদ, জলবায়ু-সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ-ডব্লিউএফপি অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

আপডেট সময় : ০৩:৫৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬