ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ ব্ল্যাকমেইলিংয়ের শিকার দাবি জামায়াত এমপির, ভাইরাল নতুন ভিডিও ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল নিয়ে মেসি-রদ্রি বিতর্ক তুঙ্গে ঈশ্বরদীতে রসায়ন বিভাগের ৪০ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের অভিযোগ টিআইবির স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্যদের তালিকা বাড়াল নির্বাচন কমিশন শহীদ দিবসকে ঘিরে উত্তপ্ত কলকাতা, মঞ্চ পাহারায় মমতা ব্যানার্জী সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত পেইড প্রোপাগান্ডা প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে আলুতে পচন ধরার তীব্র আশঙ্কা। রংপুরে আলুর দামে যখন ধস নেমেছে ঠিক তখন অকাল বৃষ্টিতে কপাল পুড়ল চাষিদের।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন থেমে থেমে এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

(১২ মার্চ) বৃহস্পতিবার দিবাগত ভোররাত থেকে সকাল পর্যন্ত হওয়া এই বৃষ্টিতে রংপুর নগরীর মাহিগঞ্জ, আমাশু কুকরুল, সদরের পালিচড়া ও পীরগাছা উপজেলাসহ বিভিন্ন স্থানে এ ক্ষতির চিত্র দেখা যায়।

রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর ও কান্দি ইউনিয়নের বিস্তীর্ণ আলুক্ষেত পানিতে তলিয়ে আছে। ফসল বাঁচাতে ক্ষেত থেকে পানি সরানোর আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা।

রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকার কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছর আলু চাষ করে তাদের অনেকেই লোকসানের মুখে পড়েছেন। এবার ফলন ভালো হলেও বৃষ্টিতে হতাশ তারা।

কৃষক মোহাম্মদ আরিফ জানান, তার মোট জমিতে ২৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু একদিকে বাজারে আলুর দাম কম, অন্যদিকে সিন্ডিকেট। এর সাথে যোগ হয়েছে বৃষ্টি। এ পরিস্থিতিতে গত বছরের মতো এবারও আলুতে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলায় এবার প্রায় ২ লাখ ২৫ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৬ লাখ ৬৮ হাজার ৯৯২ টন। এর মধ্যে রংপুর জেলায় আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫০ হেক্টর। গত বছর ছিল ৬৬ হাজার ২৮০ হেক্টর। যা গত বছরের তুলনায় উৎপাদন কমেছে ১৩ হাজার হেক্টর।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, বিভাগে রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ করা হয়েছে। হঠাৎ বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে এবং পচে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষেত থেকে পানি সরিয়ে যেকোনোভাবে আলু রক্ষার জন্য চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬