ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বুলবুলি খাতুন ও অভিযুক্ত আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বুলবুলি খাতুনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল্লাহ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরবর্তীতে তাকে সিংড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক

আপডেট সময় : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬