ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে

এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ১২ জন

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ১২ জন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১৯ জুলাই) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিও বাজার বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় রংপুরে ফিলিং স্টেশন মেরামত করার সময় বিস্ফোরণে মো. সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এসময় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখে গ্যাস ফিলিং স্টেশনটি উড়ে গেছে এবং আশেপাশের বাড়ির কাঁচের জানালা সব ভেঙে গেছে। সেই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশেপাশে থাকা এবং সড়কে চলমান গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় ৫ জন গুরতর আহত হন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে থেকে সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার মারা গেছে। এছাড়াও অন্যান্য আহতদের মেডিক্যালের অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে গ্যাস ফিলিং স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে কোনো গ্যাস ছিল না। নষ্ট হয়েছিল। যার কারণে মেরামত করা হচ্ছিল। মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে।

উক্ত বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, আমরা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এই বিস্ফোরণে ১জন মারা গেছে। আরও গুরতর আহত হয়েছে অনেকে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ১২ জন

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫