ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
  • আপডেট সময় : ১২:০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

আজ সকাল সাড়ে আটটায় নারিকেলবাড়ীয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান। একটি সূত্র জানায়, যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক দেখানো হয়েছে। এর আগে গত (৯ মে) রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে আটক করে ডিবি পুলিশ। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন। এছাড়াও, বিস্ফোরক আইনের এ মামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক

আপডেট সময় : ১২:০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫