ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে সপ্তমবার পুরস্কৃত এটিএসআই শাহাদাত হোসেন কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের প্রথম সফর, জাপানের তীব্র প্রতিবাদ বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা, সতর্কবার্তা জাতিসংঘের রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা শহীদ কাইয়ুমের পরিবারের বেঁচে থাকার লড়াই ও বিচারহীনতার হাহাকার ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ এমন ক্রিকেটার আগে দেখিনি: বৈভব সূর্যবংশীর প্রশংসায় হরভজন সিং ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার

কুরবানির হাটে অনিয়ম: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

কুরবানির হাটে অনিয়ম: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে কুরবানির হাটে পশু বিক্রির খাজনা আদায়ের রশিদে নির্ধারিত ফি উল্লেখ না করায় মাসুদ রানা (৩৬) নামের এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উলিপুর উপজেলার দুর্গাপুর পশুর হাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, “সরকারি নির্ধারিত ফি রশিদে স্পষ্টভাবে উল্লেখ না করে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন ইজারাদার। এটি আইন লঙ্ঘনের শামিল হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।”
তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করেন মাসুদ রানা। পরে তিনি মুচলেখা দিয়ে ছাড়া পান।
অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর টহলরত টিমের পক্ষ থেকে জানানো হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।”
এদিকে, স্থানীয়রা জানান, প্রতি বছর কুরবানির মৌসুমে হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবার প্রশাসনের তৎপরতায় অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাধারণ ব্যবসায়ী ও গরু বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী পশুর হাট বসে। এসব হাটে নির্ধারিত সরকারি ফি অনুযায়ী খাজনা আদায়ের নিয়ম থাকলেও, অনেক ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কুরবানির ঈদের আগ পর্যন্ত হাটে নিয়মিত অভিযান চালিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুরবানির হাটে অনিয়ম: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫