ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক‍্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক‍্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১০ মে) শনিবার দুপুরে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগের সকল জেলার জাসদের সব অংশের নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় সভায় জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজী ব‍্যারিস্টার ফারাহ খান বলেছেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জাসদ’। আজ বহু খণ্ডে বিভক্ত। খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক‍্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এ মন্তব্য করেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় জাসদ নেতা আনিসুল ইসলাম রাজু, শ‌ফিয়ার রহমান, ইসমাইল হো‌সেন বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব‍্যারিস্টার ফারাহ খান বলেন, ১৯৭১ সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিল। আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিল।

তিনি বলেন, ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব‍্যক্তি স্বার্থে খণ্ড বিখণ্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। সেই কারণে আমি আজ আপনাদের কাছে এসেছি কারণ জাসদ কোনো নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। জাসদের কর্মীরাই এ দলের প্রাণ ও শক্তি। তাই জাসদকে আবারও কর্মীদের কাছে ফিরিয়ে নিতে হবে। আমরা কোনো অংশের কোনো নেতাকে বাদ দিচ্ছি না কিন্তু আপাতত আমরা নেতাদের ঐক‍্য করব না। আমরা কর্মীদের ঐক‍্য করব আগে, কারণ আমরা নেতাদের ঐক‍্য হতে দেখেছি ১৯৯৭ সালে, আবার সেই ঐক‍্য আমরা ভাঙতেও দেখেছি বছর ঘুরতে না ঘুরতে যখন নেতাদের স্বার্থে আঘাত লেগেছে। তাই এবার কর্মীদের ঐক‍্যবদ্ধ করতে হবে আগে তারপর আমরা নেতাদের কাছে যাব।
ব‍্যারিস্টার ফারাহ খান আরও বলেন, বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদই হতে পারতো এই দেশের মূল কান্ডারী। আমরা দেখি আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারি না। জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক‍্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব

আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫