ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া নৌপথে যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ

পূজার পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন নিয়ে এল লা রিভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’ তাদের নতুন ‘পূজা কালেকশন ২০২৬’ বাজারে এনেছে। সম্প্রীতির বার্তা ও উৎসবের আনন্দকে উপজীব্য করে এই কালেকশনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ব্র্যান্ডটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস। তিনি বলেন, দুর্গাপূজার ঐক্য, ঐতিহ্য ও রঙের বৈচিত্র্যই মূলত এই সংগ্রহের মূল অনুপ্রেরণা।

নতুন এই সংগ্রহে ঐতিহ্যবাহী উৎসবের পোশাকের পাশাপাশি চলতি ফল ২০২৬ সিজনের বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও কালার প্যালেটের এক চমৎকার ফিউশন লক্ষ্য করা যাচ্ছে। কালেকশনে লাল-সাদা রঙের চিরাচরিত ব্যবহারের পাশাপাশি সম্প্রতি লঞ্চ হওয়া ফল ’২৬ কালেকশনের বিভিন্ন শেডও যুক্ত করা হয়েছে। এর মধ্যে ট্রান্সফরমেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার ও সি-কেল্পের মতো গভীর টোনের সাথে ইলেকট্রিক ফুশিয়া, গ্রিন গ্লো, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগোর মতো উজ্জ্বল রঙের ব্যবহার পোশাকগুলোতে নতুনত্ব এনেছে। এছাড়া সফট গ্রাস ও ডিজিটাল মিস্টের মতো প্যাস্টেল রঙের ছোঁয়া কালেকশনে ভারসাম্য ও সতেজতা যোগ করেছে।

পোশাকের নকশায় প্রাকৃতিক মোটিফ, জিওলজিক্যাল স্ট্রাইপ ও প্যাকড ফ্লোরাল প্রিন্ট ব্যবহার করা হয়েছে। কারুকাজ হিসেবে প্যাচওয়ার্ক, ট্যাসেল, ট্রাইবাল প্যাটার্ন এবং জরি-জারদৌজির কাজ পোশাকগুলোতে আভিজাত্য নিয়ে এসেছে। নারীদের জন্য কাফতান কাট শ্রাগ, টিউনিক, সালোয়ার-কামিজ ও শাড়ির বিশাল সমাহার রাখা হয়েছে। উৎসবের আমেজ বজায় রাখতে মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়িতে এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা হয়েছে, পাশাপাশি হালকা সুতির শাড়িও রয়েছে সকালের আয়োজনের জন্য।

পুরুষদের জন্য পূজা-স্পেশাল পাঞ্জাবি হিসেবে ব্যাম্বু কটন ও জ্যাকার্ড ফেব্রিকের পোশাক আনা হয়েছে। এর সাথে ম্যাচিং ওয়েস্ট কোট, প্রিমিয়াম প্যান্ট ও আলীগড় পাজামা পাওয়া যাচ্ছে। ক্যাজুয়াল পোশাক হিসেবে ট্রেন্ডি শার্ট ও পোলো শার্টও রাখা হয়েছে। এছাড়া শিশু-কিশোরদের পোশাক, হোম ডেকোর, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার সেগমেন্টেও নতুন ডিজাইন যুক্ত করা হয়েছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের ২৯টি স্টোর এবং লা রিভের অনলাইন প্ল্যাটফর্মে এই কালেকশন পাওয়া যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পূজার পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন নিয়ে এল লা রিভ

আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬