ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে

মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল মিস ওয়ার্ল্ড ২০২৬-এর। ১১১টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে এবারের বিশ্বসুন্দরীর মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব অর্জন করেছিলেন, যা তাঁকে বিশ্বমঞ্চে আসার সুযোগ করে দেয়।

নতুন বিশ্বসুন্দরী জোহেইরি মোলা একাধারে একজন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানোর পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে কাজ করে তাঁর নিজস্ব উদ্যোগ ‘ভয়েস অব টুমোরো’। এবারের আসরে স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানার আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত পর্বে বিজয়ী নির্ধারণের আগে ধাপে ধাপে সেরা ৪০, ২০, ১২ এবং সবশেষে সেরা ৬ জনের নাম ঘোষণা করা হয়। এরপর বিচারকদের প্রশ্নোত্তরের মুখোমুখি হতে হয় শীর্ষ ৬ প্রতিযোগীকে। ১৯৫১ সালে এরিক মর্লে কর্তৃক যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত মিস ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এতে প্রতিযোগীদের প্রাথমিক চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং সরাসরি মঞ্চের পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ। তবে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেন ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি। অংশগ্রহণকারী ১১১ জন প্রতিযোগীকে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছিল।

বাংলাদেশ থেকে এ বছর প্রতিনিধিত্ব করেছিলেন সামানজার সাঈদ। তিনি তাঁর ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্পের জন্য প্রাথমিক ধাপে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সেরা ৬-এ স্থান করে নিলেও, মূল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি। ফলে ফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান বাংলাদেশের এই প্রতিযোগী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

আপডেট সময় : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬