ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে

নিজে সুড়সুড়ি দিলে কেন হাসি পায় না, ব্যাখ্যা করলেন বিশেষজ্ঞ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেউ যখন আপনাকে সুড়সুড়ি দেয়, তখন একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে চমকে ওঠা, হাসি পাওয়া, শরীরে শিহরণ জাগা কিংবা বিরক্তি ও অস্বস্তিতে ভোগার মতো ঘটনা ঘটতে পারে। স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. রমা বিশ্বাস জানান, অন্য কেউ সুড়সুড়ি দেওয়ার আগে আপনি তা দেখতে পেলেও বিষয়টির মধ্যে অনিশ্চয়তা থেকে যায়। অন্যজন আপনার শরীরের ঠিক কোন জায়গায়, কত দ্রুত আঙুল চালাবেন কিংবা তাঁর স্পর্শ কতটা তীব্র হবে—তা আপনার অজানা থাকে। ফলে এই অজানা চমকের কারণে মস্তিষ্ক স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো তৈরি করে। এছাড়া সরাসরি আঙুল দিয়ে সুড়সুড়ি দেওয়া এবং পালকের মতো কোনো জিনিস দিয়ে সুড়সুড়ি দেওয়ার প্রতিক্রিয়ার তীব্রতাও ভিন্ন হতে পারে।

অথচ নিজেকে সুড়সুড়ি দিলে এমন কোনো প্রতিক্রিয়াই হয় না। এর কারণ হলো, নিজেকে সুড়সুড়ি দেওয়ার সময় আপনি জানেন শরীরের ঠিক কোন জায়গাটা স্পর্শ করতে যাচ্ছেন, স্পর্শের তীব্রতা কেমন হবে এবং আঙুল কোন গতিতে নাড়াবেন। আপনার মস্তিষ্ক এই পুরো বিষয়টি আগে থেকেই বিস্তারিত জেনে ফেলে। যখন মস্তিষ্ক এই সংকেতগুলো সম্পর্কে নিশ্চিত থাকে, তখন সুড়সুড়ির প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশগুলো সেই সংকেতের গুরুত্ব কমিয়ে দেয়। ফলে কোনো অজানা চমক না থাকায় মস্তিষ্ক আর হাসি, শিহরণ বা অস্বস্তির মতো স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো তৈরি করে না। কারণ, নিজেকে দেওয়া সুড়সুড়ির পুরো বিষয়টি আপনার নিজেরই ‘সাজানো’ বা পূর্বপরিকল্পিত।

তবে সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। মস্তিষ্কের কার্যপ্রণালি স্বাভাবিক না থাকার কারণে এই রোগে আক্রান্ত কেউ কেউ নিজেকে সুড়সুড়ি দিয়েও অন্যের দেওয়া সুড়সুড়ির মতো প্রতিক্রিয়া অনুভব করতে পারেন। নিজের সুড়সুড়ির বিস্তারিত পরিকল্পনা এবং সেটির প্রয়োগের মধ্যে সমন্বয় বজায় রাখা তাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, যার ফলে নিজেকে সুড়সুড়ি দিয়ে তাদের হাসতে দেখা যায়।

ফলে নিজেকে সুড়সুড়ি দিয়ে নিজেই হাসতে দেখা যায় এ রোগে আক্রান্ত কোনো কোনো ব্যক্তিকে।.জন্মের ৭ দিনের মধ্যেই কেন থাইরয়েড হরমোন পরীক্ষা করা জরুরি?

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নিজে সুড়সুড়ি দিলে কেন হাসি পায় না, ব্যাখ্যা করলেন বিশেষজ্ঞ

আপডেট সময় : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬