ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে নতুন পেশায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৭ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাটারা নতুন বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মানুষকে সমস্যার বদলে সমাধানের কারিগর হিসেবে দেখার আহ্বান শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক

মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করার নির্দেশ দিয়েছেন। তবে হাইকোর্ট থেকে জামিন নেওয়া তিন আসামির জামিন বহাল রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক শুনানির পর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে সোহাগকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। তদন্তে বেরিয়ে এসেছে যে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়েছে। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে থাকলেও বেশ কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু

আপডেট সময় : ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬