ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এই সংঘর্ষে উভয় পক্ষের মোট ১৭ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোরা গ্রুপের প্রধান অ্যাডভোকেট গোরা জানিয়েছেন, মওলা খাঁ গ্রুপের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাদের দীর্ঘদিনের মতবিরোধ ছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে তার গ্রুপের ১৩ জন আহত হন।

অপরদিকে, সংঘর্ষে মওলা গ্রুপের ৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ওই গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৭

আপডেট সময় : ০৫:২২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬