ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৬ জুন শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬, খুলনার সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ১টি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. ওসমান সানা (১৮) নামে ১ যুবককে আটক করা হয়, পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

র‍্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূল এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬