ফখরুল আলম সাজু
গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৬ জুন শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬, খুলনার সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ১টি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. ওসমান সানা (১৮) নামে ১ যুবককে আটক করা হয়, পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূল এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২