ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে নতুন পেশায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৭ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাটারা নতুন বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মানুষকে সমস্যার বদলে সমাধানের কারিগর হিসেবে দেখার আহ্বান শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক

চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ১টি বারে ২৩ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ, এ সময় সেখান থেকে ১৪০ জনকে গ্রেফতার করা হয়, সেদিন বারটিতে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক মাসুদ শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালে বারটিতে উপস্থিত ১৪০ জনের সঙ্গে মাসুদ শেখকেও আটক করা হয়, পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৩ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নায়ক মাসুদ শেখ খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‌‌”হাসনাবাদ কথাচিত্র” থেকে ১ সময় বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছিল।

১৯৯৪ সালে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের দেশপ্রেমিক সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার, সেই সময় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে, তবে শাবনূরের নায়ক হিসেবেই পরিচিতি পান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাগলা বাবুল, জামিন নাই, আসামি বধূ, দুর্দান্ত পামেলা, কুখ্যাত জরিনা, খবর আছে এবং মানুষ কেন অমানুষ এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন।

হঠাৎ এই নায়ককে গ্রেফতারের ঘটনায় বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, ৯০ দশকের এই পরিচিত মুখ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬