ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভারতে নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তীব্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার বিরুদ্ধে দেশজুড়ে অসন্তোষ দানা বেঁধেছে। এই কার্যক্রমের প্রতিবাদে এবং দেশটির নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি আরও জোরালো রূপ নিয়েছে।

রবিবার নয়াদিল্লি ও মুম্বাইয়ের রাজপথে হাজার হাজার তরুণ এবং বিরোধী দলের সমর্থকরা সমবেত হন। টানা তৃতীয় দিনের মতো এই বিক্ষোভের ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী নেতা রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। তারা ভোটার তালিকা সংশোধনের বর্তমান প্রক্রিয়াটি অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছেন তারা।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার মাধ্যমে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের দাবি, এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে। তবে নির্বাচন কমিশন এবং বিজেপি—উভয় পক্ষই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভারতে নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তীব্র

আপডেট সময় : ০৯:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬