ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির পরিকল্পনা সরকারের কিশোরগঞ্জে পুলিশের কাছে পানির বাড়তি দাম নিল ম্যাক টেস্ট শপ নেগেটিভ বিষয় দর্শক বেশি দেখে: অপু বিশ্বাস

গাজায় ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা ৬ পরিবার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ছয়টি পরিবার আটকা পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা। অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা একটি শিশুকে জীবিত বের করে নিয়ে আসার দৃশ্য যাচাইকৃত ভিডিওচিত্রে দেখা গেছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্নার আওয়াজ পাওয়ার কথাও জানা গেছে। আরেকটি ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে এবং এক কিশোরীকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ভবনটি আগে থেকেই ইসরাইলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ছিল এবং ধসের আগেই এতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছিল। ইসরাইলি দখলদার বাহিনীর কঠোর নিষেধাজ্ঞার কারণে গাজায় প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী বা ভারী উদ্ধার সরঞ্জাম প্রবেশ করতে পারে না। এই পরিস্থিতির ফলে হাজার হাজার ফিলিস্তিনি হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন, নয়তো অস্বাস্থ্যকর তাঁবুতে আশ্রয় নিচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গাজায় ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা ৬ পরিবার

আপডেট সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬