ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শয্যাশায়ী কিশোর তানজিল শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী ১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির আর নেই নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেখক ও সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত দেওয়ানি মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিলের আবেদন দ্বিতীয়বারের মতো খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার আদালতের আগস্টের আদেশ তালিকায় ট্রাম্পের পুনর্বিবেচনার আবেদনটি নাকচ করার বিষয়টি প্রকাশিত হয়। এর আগে গত জুন মাসে আদালত ২০২৩ সালের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছিল।

২০২৩ সালের ওই মামলায় একটি জুরি ডোনাল্ড ট্রাম্পকে ১৯৯৬ সালে ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরবর্তীতে তাকে মানহানি করার জন্য দায়ী সাব্যস্ত করেন। আদালত একই সঙ্গে তাকে প্রায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জুনে প্রথমবার আপিল খারিজ হওয়ার পর ক্যারল প্রায় ৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ ও সুদ পেয়েছেন।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, জুরির সর্বসম্মত সিদ্ধান্ত এখন চূড়ান্ত এবং কোনো আদালতে এটি আর চ্যালেঞ্জ করা যাবে না। তবে ট্রাম্পের আবেদন কেন খারিজ করা হয়েছে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো ব্যাখ্যা প্রদান করেনি। ওই দিন আদালত মোট ৩৩টি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে।

ক্যারল ও ট্রাম্পের মধ্যকার এই আইনি লড়াইয়ের সূচনা হয় ২০১৯ সালে। ক্যারল তার স্মৃতিকথার একটি অংশে অভিযোগ করেন যে, ১৯৯৬ সালে নিউইয়র্কের বার্গডর্ফ গুডম্যানের একটি পোশাক পরিবর্তনকক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ক্যারলকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করেছেন। ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যারলের অভিযোগকে ‘ভুয়া’ ও ‘প্রতারণা’ বলে অভিহিত করার পর ৫৮ লাখ ডলারের এই মামলাটি দায়ের করা হয়।

এদিকে, ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানি মামলায় জুরি ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধেও ট্রাম্প সুপ্রিম কোর্টে আপিল করছেন। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় দেওয়া বক্তব্যের ক্ষেত্রে তার সাংবিধানিক দায়মুক্তির অধিকার রয়েছে, তাই ওই বক্তব্যের জন্য তাকে দায়ী করা যায় না।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২: ১৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২: ২৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬