ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল

ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানির ব্যক্তিগত কার্যালয় এবং নিরাপত্তা সংস্থার প্রধানের বাসভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে চালানো এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গোয়েন্দা প্রধানের বাসভবনকে নিশানা করায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কুর্দি সরকার।

কুর্দিস্তানের কাউন্টার-টেরোরিজম সার্ভিস জানিয়েছে, এই হামলায় ইরান থেকে আসা দুটি ‘হাদিদ-১১০’ ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার পর এক বিবৃতিতে তীব্র নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। তিনি এই ঘটনাকে ‘বেআইনি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি’ বলে আখ্যায়িত করেছেন।

যদিও এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি, তবে ঘটনার পেছনে ইরাক ও ইরানের দীর্ঘদিনের নিরাপত্তা বিরোধের ছায়া দেখছেন বিশ্লেষকরা। ইরানের সীমান্তসংলগ্ন এলাকায় তেহরান-বিরোধী কুর্দি সশস্ত্র ও রাজনৈতিক দলগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে কেআরজির বিরুদ্ধে। ইরান দীর্ঘদিন ধরে এই দাবি করে আসলেও কুর্দি কর্তৃপক্ষ তা সবসময় অস্বীকার করেছে। এর আগেও ইরান ওই অঞ্চলের কুর্দি ঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নতুন করে ঘটা এই ড্রোন হামলা ইরাক ও ইরানের মধ্যকার পুরোনো দ্বিপাক্ষিক নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। কুর্দি সরকার এই যৌথ হামলাকে তাদের সামগ্রিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা

আপডেট সময় : ০৩:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬