ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত প্রতিবেশী দেশেও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বিয়ায় স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। তবে কলম্বিয়ার ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং এর গভীরতা ছিল ৭৯ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্র কম্পন শুধু চোকো অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না, বরং তা কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ প্রতিবেশী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। আকস্মিক এই ভূকম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূমিকম্পের প্রভাবে বিভাগের রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং শহরটির বেশ কিছু স্থাবর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে। সম্ভাব্য আফটারশক বা অনুকম্পনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইউএনজিআরডি জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং শিগগিরই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত প্রতিবেশী দেশেও

আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬