হাসিনার ডিব্রিফিং থেকে সরলেন ডোভাল, গুরুত্ব কমেছে দিল্লির কাছে
- আপডেট সময় : ০৩:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভারতে আগত বিদেশি অতিথিদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা, ভারতের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা এবং অতিথিদের কাছ থেকে প্রত্যাশাগুলো স্পষ্ট করার জন্য নিয়মিত 'ডিব্রিফিং সেসন' করার একটি রীতি রয়েছে। ১৯৫৯ সালে তিব্বতি ধর্মগুরু দালাই লামার ক্ষেত্রেও এই প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেনি।
শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতে আসার পর প্রথম কয়েক মাস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ব্যক্তিগতভাবে এই দায়িত্ব পালন করেছেন। ঢাকায় বহু ঘোষিত ও অঘোষিত সফরের মাধ্যমে ডোভালের সঙ্গে হাসিনার একটি ভালো ব্যক্তিগত সমীকরণ তৈরি হয়েছিল, যার ফলে প্রক্রিয়াটি বেশ মসৃণভাবে চলছিল। তবে বর্তমানে নানা ব্যস্ততা বা অন্যান্য কারণে ডোভাল আর এই কাজে আগের মতো সময় দিতে পারছেন না।
ডোভাল এই প্রক্রিয়া থেকে অনেকটাই সরে যাওয়ায় এখন এই দায়িত্ব পালন করছেন ভারতের ইনটেলিজেন্স ব্যুরোর বর্তমান প্রধান মহেশ দীক্ষিত। গত মাসে তপন ডেকার অবসরের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। অনেক পর্যবেক্ষকের মতে, ডোভালের সরে যাওয়া এবং দায়িত্ব হস্তান্তরের এই ঘটনা দিল্লির চোখে শেখ হাসিনার গুরুত্ব আগের মতো আর নেই—তারই একটি প্রমাণ।
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২৩: ২২আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০০: ৫৩




























