ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পশ্চিমবঙ্গে দুই দিনে ১২৭৬ মসজিদসহ প্রায় ১৫০০ ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক অপসারণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। মাত্র দুই দিনের এই অভিযানে প্রায় দেড় হাজার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার বা মাইক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির অভিযোগে ১ হাজার ২৭৬টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের লাউডস্পিকার অপসারণ করতে বলা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো পরিচালিত এই অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে শব্দদূষণ বিধি মেনে চলতে উৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পশ্চিমবঙ্গের শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা) ২০০০ অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো লাউডস্পিকার ব্যবহারের জন্য পুলিশের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে সাউন্ড লিমিটার ব্যবহার করে শব্দের মাত্রা ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখার নির্দেশনা রয়েছে।

তবে অভিযানে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের শুধু মৌখিকভাবে মাইক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিপরীতে প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশনা প্রদান করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গে দুই দিনে ১২৭৬ মসজিদসহ প্রায় ১৫০০ ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক অপসারণ

আপডেট সময় : ১০:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬