ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই হাজার সালের শুরুর দিকে বলিউড অভিনেত্রী এবং ক্রিকেটারদের গোপনে প্রেমের খবর বিনোদন দুনিয়ায় বেশ চর্চিত ছিল। এর মধ্যে অন্যতম আলোচিত গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি এবং বলিউড তারকা প্রীতি জিনতাকে নিয়ে। প্রতিবার আইপিএল মৌসুম শুরু হলেই বলিউড ও ক্রিকেটের এই দুই তারকাকে জড়িয়ে প্রেমের জল্পনা নতুন মাত্রা পেত। অনেক শোরগোল পড়লেও এতদিন অসি তারকা এ বিষয়ে নীরব ছিলেন। তবে সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি সরাসরি সব গুঞ্জনে পানি ঢেলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানান, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করেননি। প্রীতি জিনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ওই সময় যেমন ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক প্রীতিকে একজন অত্যন্ত বুদ্ধিমতি হিসেবে বর্ণনা করে তিনি জানান, তার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সত্য জানা ছিল বলেই এসব খবরে তিনি কখনো কান দেননি এবং কোনো কিছুকেই নিজের মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দেননি।

২০০৮ থেকে ২০১১ সালের দিকে ব্রেট লি যখন পাঞ্জাব দলে খেলতেন, তখন প্রীতির সঙ্গে তাকে একাধিকবার দেখা যায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গ দেখা যাওয়ার পর তাদের গোপনে প্রেম করার গুঞ্জন তুঙ্গে ওঠে। অবশ্য সে সময় প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, প্রতি বছর ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন বেশ পুরোনো খবর এবং তারা শুধুই ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি পরবর্তীকালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করে দুই সন্তানের জনক হন। অন্যদিকে, প্রীতি জিনতা জিন গুডএনাফকে বিয়ে করে সুখে সংসার করছেন। প্রীতি জিনতাকে দীর্ঘদিন পর্দায় না দেখা গেলেও শিগগির তিনি বড় পর্দায় ফিরছেন। বেশ কিছু বছর বিরতির পর রাজকুমার সন্তোষীর নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে তার সিনেপর্দায় প্রত্যাবর্তন ঘটছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সানি দেওল ও শাবানা আজমি। এ ছাড়া কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ নামের আরেকটি নতুন চলচ্চিত্রেও প্রীতিকে দেখা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি

আপডেট সময় : ০৩:৩৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬