ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেতা অজয় করকে বিজেপির দুর্ভেদ্য বাঁকিপুর কেন্দ্রে চমক দেখাচ্ছেন প্রশান্ত কিশোর ৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলায় গর্ভবতী নারী ও শিশুসহ নিহত ১৯ রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, মাদক ও সরঞ্জামসহ আটক ৪১৯ ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা ৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে পাবেন ৩০ কেজি চাল ইরানের ওপর নতুন চাপ সৃষ্টিতে সৃজনশীল উপায় খুঁজছে মার্কিন বাহিনী দেশকে আবর্জনামুক্ত রাখতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি যুবরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ বিষয়ে কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে যে, যুবরাজ সালমান ট্রাম্পের কাছে ইরানের ওপর হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন।

ফোনালাপের বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এপি জানিয়েছে, সৌদি আরবের মূল আশঙ্কা হলো—যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র বা সেতুর মতো গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় বড় ধরনের আঘাত হানে, তবে তার পাল্টা জবাব হিসেবে ইরান সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অনুরোধের প্রেক্ষিতেই তিনি ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি যুবরাজ

আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬