সংবাদ শিরোনাম :
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ওপর চালানো মার্কিন-সৌদি যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পিএমএফের দেওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, হামলায় অন্তত ৩২ জন যোদ্ধা আহত হয়েছেন। সংগঠনটি জানিয়েছে, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই বিমান হামলার ফলে বিভিন্ন সামরিক সরঞ্জাম, যানবাহন এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত এবং শিয়া মিলিশিয়াদের নিয়ে গঠিত এই সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের মোট সাতটি প্রদেশে তাদের অবস্থানের ওপর এই হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh




























