ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

ড্যাফোডিল শিক্ষার্থী হত্যায় আ.লীগ নেতা নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর ভাটারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেছিলেন। শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য হুকুমদাতাদের গ্রেপ্তারের স্বার্থে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ২১ বছর বয়সী শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলিতে তার ডান চোখ বিদ্ধ হয়। তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হলে সহপাঠী ও আন্দোলনকারীরা উদ্ধার করে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল শিক্ষার্থী হত্যায় আ.লীগ নেতা নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬