ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুয়েতের মার্কিন ঘাঁটিতে অতর্কিত হামলার দাবি ইরানের ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবপুরে অসহায় বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন, পেলেন ঢেউটিন আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম কৃষক থেকে খুচরা বাজারে চালের দাম দ্বিগুণ: সিপিডি গবেষণা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক মাসেই প্রাণ হারালেন ২৬ জন হজের বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার নির্ধারণ

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফসিবি)। গত বুধবার নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এফসিবির বিবৃতিতে জানানো হয়েছে, টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। এসবের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, সামষ্টিক হত্যা ও সাইবার অপরাধ উস্কে দেওয়া হচ্ছে। এই চ্যানেল, চ্যাট এবং বটগুলো নিষ্ক্রিয় করতে টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল এবং তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো ইতিবাচক ফলাফল না আসায় পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্ম নেওয়া পাভেল দুরভ ২০১৩ সালে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ‘টেলিগ্রাম’ বাজারে নিয়ে আসেন। চালুর পর থেকেই অ্যাপটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধের জেরে একপর্যায়ে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া দুরভের বর্তমান সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি টাকা। তিনি রাশিয়ার নাগরিকত্ব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সেন্ট কিটস অ্যান্ড ডেভিস— এই তিন দেশের নাগরিকত্ব লাভ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬