ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

শিবপুরে অসহায় বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন, পেলেন ঢেউটিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুন দীর্ঘকাল ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। কাপড়ের বেড়া ও পলিথিনের ছাউনি দেওয়া একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে তার বসবাস ছিল। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ে ঘরটির অবস্থা নাজুক হয়ে পড়ত, যার ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে তিনি চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।

এই অসহায় বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় শিবপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন নিজে মোসলেমা খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তাকে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করেন। এই সহায়তার মাধ্যমে তার নিরাপদ বাসস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক, ইউপি সদস্য মনির হোসেন ও দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও ফারজানা ইয়াসমিন জানান, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীর নির্দেশনায় উপজেলা প্রশাসন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। তিনি বলেন, মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর পাশে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা মনে করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিবপুরে অসহায় বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন, পেলেন ঢেউটিন

আপডেট সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬