ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনেও ইরানে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সপ্তাহব্যাপী জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দাফন কেন্দ্র করে হাজার হাজার মানুষ সড়কে জড়ো হয়েছেন। তবে শোকের এই দিনেও ইরানজুড়ে মার্কিন বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সামরিক সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বিকেলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। বুশেহর প্রদেশের এক উপ-গভর্নরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বেষ্টনীর একটি অংশে আঘাত করেছে।

তবে তাৎক্ষণিকভাবে বুশেহর পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইরানের এই দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গত সোমবার হরমুজ প্রণালিতে ইরানি হামলার জবাবে মার্কিন বাহিনী টানা দুই দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। অন্যদিকে, মার্কিন বাহিনীর এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনেও ইরানে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

আপডেট সময় : ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬