ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ টানা বৃষ্টিতে নাকাল রাজধানী: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন কিশোরগঞ্জে হাওর ও নদে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা টানা বৃষ্টি ও বেড়িবাঁধ ভাঙনে কুতুবদিয়া-পেকুয়ায় ভয়াবহ মানবিক সংকট ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার :

জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে বুধবার (২ জুলাই) বিকেলে জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

এ সময় জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মমিনুল হক সরকার দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই আন্দোলন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
৪ জুলাই: ১১ দলীয় ঐক্য ঘোষিত বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ।
৫-২০ জুলাই: থানা ও ইউনিয়ন পর্যায়ে জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
১৩ জুলাই: জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক সেমিনার।
২৩-২৫ জুলাই: উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী।
২৯ জুলাই: শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা।
১ আগস্ট: উপজেলা ভিত্তিক গণমিছিল।
২-৪ আগস্ট: শ্রমিকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন।
৫ আগস্ট: ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন জেলা জামায়াতের নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬