ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু ১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, উত্তপ্ত কাতার-বাহরাইন ও কুয়েত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে গত দুই দিনে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলা চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এই হামলার প্রতিক্রিয়ায় কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান।

ইরানের এই পাল্টা হামলার মুখে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কুয়েতের একটি মার্কিন ঘাঁটিও ইরানি সেনাদের হামলায় কেঁপে উঠেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলার পর সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের এই পাল্টা আক্রমণ শুরু হলেও যুদ্ধের শুরুর দিকের তীব্রতা এখনো দেখা যায়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, সর্বশেষ এই সংঘাতে মোট ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের ইরানশাহর জেলার গভর্নর জানিয়েছেন, মার্কিন হামলায় বিমানবন্দরের একটি ভবনে একজন নিহত হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, উত্তপ্ত কাতার-বাহরাইন ও কুয়েত

আপডেট সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬