ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির

ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির দীর্ঘ সিরিয়াল: অপেক্ষায় হাজারো রোগী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মোহাম্মদ সেলিম পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি। বছরখানেক আগে মলদ্বারে ক্যান্সার ধরা পড়ায় তিনি কর্মহীন হয়ে পড়েন। বর্তমানে মলদ্বার থেকে আলাদা নল বের করে শরীরের সঙ্গে যুক্ত করে রেখেছেন মল ত্যাগের জন্য। চিকিৎসকরা জানিয়েছেন, যত দিন তিনি বাঁচবেন, স্বাভাবিক প্রক্রিয়ায় আর মল ত্যাগ করতে পারবেন না। সেলিম মানবজমিনকে জানান, গত বছরের নভেম্বরে ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি শেষ করার পর রেডিওথেরাপির জন্য আবেদন করেন। সেই আবেদনের ফলাফল তিনি পেয়েছেন গত ২রা আগস্ট।

সেলিম আরও জানান, দেড় মাস আগে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে অপারেশন করালেও রেডিওথেরাপির জন্য তাকে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে থেরাপির জন্য দেড় লাখ টাকা দাবি করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে তারা জানায়, বাইরের রোগী তারা চিকিৎসা দেয় না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেলে জানানো হয়, তাদের মেশিন দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব নয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ২১ হাজার টাকা খরচ করে ক্যান্সার হাসপাতালের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি।

ক্যান্সার চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ রেডিওথেরাপি। সাধারণত সার্জারি ও কেমোথেরাপির পর এটি দেয়া হয়। অথচ দেশের ক্যান্সার চিকিৎসার একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে রেডিওথেরাপি যন্ত্রের তীব্র সংকট চলছে। বর্তমানে মাত্র দু’টি লিনিয়ার অ্যাক্সিলারেটর (লিনাক) দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৬ হাজারের বেশি রোগী। নতুন রোগীদের অনেককেই সিরিয়াল দেয়া যাচ্ছে না। যারা সিরিয়াল পাচ্ছেন, তাদেরও রেডিওথেরাপির জন্য প্রায় এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগে সরজমিন ঘুরে দেখা যায়, রোগীদের বেশির ভাগই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের কেউ কেউ প্রথমবার হাসপাতালে আসার দুই থেকে আড়াই মাস পর সিরিয়াল পেয়েছেন, আবার কারও ক্ষেত্রে এই অপেক্ষা ৯ থেকে ১০ মাস পর্যন্ত গড়িয়েছে। রোগীদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর। তবে কিছু রোগীর ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে থেরাপির ব্যবস্থা রাখা হয়েছে। থেরাপি কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড় লেগেই থাকে।

বিভাগের পুরাতন লিনাক যন্ত্রগুলোর মধ্যে লিনাক-১ এর ফটকে লেখা রয়েছে, এটি ২০১১ সালের ২০শে ফেব্রুয়ারি প্রথম এবং ২০২৪ সালের ২১শে ডিসেম্বর সর্বশেষ ব্যবহৃত হয়েছে। লিনাক-৪ যন্ত্রটি ২০১৪ সালের ১১ই আগস্ট থেকে ব্যবহৃত হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২১শে ডিসেম্বর সচল ছিল। বর্তমানে লিনাক-২ ও লিনাক-৫ যন্ত্র দুটো পুরোদমে কাজ করছে, যা দিয়ে রাত পর্যন্ত থেরাপি দেয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লিনাক মেশিনে শনি থেকে বুধবার সপ্তাহে পাঁচ দিন অনর্গল চিকিৎসা দেয়া হয়। প্রতিদিন ২৫০ জন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। এই ২৫০ জনের থেরাপি চক্র শেষ করতে অন্তত ৭ সপ্তাহ সময় লাগে। ইতিমধ্যে ৬ হাজার ৫০০ রোগী সিরিয়াল নিয়ে অপেক্ষায় থাকায় নতুন রোগীদের ফিরিয়ে দেয়া ছাড়া কর্তৃপক্ষের আর কিছু করার নেই বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ সুমন।

জামালপুর থেকে আসা ৭৩ বছর বয়সী দুলাল জানান, গলায় ক্যান্সার ধরা পড়ায় তাকে সপ্তাহে ৫ বার থেরাপি দিতে হয়, কিন্তু সিরিয়াল পেতে তাকে ৬ মাস অপেক্ষা করতে হয়েছে। ঝিনাইদহ থেকে আসা ফুসফুসের ক্যান্সার রোগী আবু বকর জানান, কাগজপত্র তৈরির দুই মাস পর তিনি সিরিয়াল পেয়েছেন। ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হয় এমন রোগীদের দেরি করা যাবে না। সার্জারি ও কেমোথেরাপির পর রেডিওথেরাপিতে দেরি হলেও বড় সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকলেও, দীর্ঘ বিলম্বের ফলে রোগ নাও সারতে পারে অথবা পুনরায় ক্যান্সার সৃষ্টি হতে পারে।

রেডিওয়েশন অনকোলজি বিভাগের পুরাতন লিনাক যন্ত্র দু’টোর ফটক বন্ধ করে রাখা হয়েছে। লিনাক-১ এর ফটকে লেখা: লিনাক-১ দিয়ে প্রথম চিকিৎসা দেয়া হয় ২০/২/২০১১ সালে, সর্বশেষ চিকিৎসা দেয়া হয়েছে ২১/১২/২৪ তারিখে। ইঊজ ফবপষধৎধঃরড়হ রং ড়হ ঢ়ৎড়পবংং । লিনাক-৪ এর ফটকে লেখা: ১১/৮/১৪ তারিখে প্রথম চিকিৎসা দেয়া শুরু হয়। ২১/১২/২৪ তারিখে সর্বশেষ চিকি

সার্বিক বিষয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ সুমন মানবজমিনকে বলেন, হাসপাতালে সাড়ে ৬ হাজার রোগী পেন্ডিং আছে। প্রতিদিন রাত ১২টা পর্যন্ত আড়াইশ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। আর ৬ সপ্তাহ পর আড়াইশ’ শয্যা খালি হয়। তখন আমরা কিছু রোগী নিয়ে থাকি। তাই এরমধ্যে কেউ আসলেই আমরা ফেরত পাঠাচ্ছি। দেয়া সম্ভব

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির দীর্ঘ সিরিয়াল: অপেক্ষায় হাজারো রোগী

আপডেট সময় : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬