ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

রেকর্ড বৃষ্টিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির জানিয়েছেন, শহরে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। টানা বৃষ্টির ফলে নাল্লা লাই খালের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নাল্লা লাইয়ের পানি উপচে পড়ায় কাটারিয়ান ও গায়ালমান্ডি সেতু এলাকায় পানি রেকর্ড উচ্চতায় পৌঁছালে সাইরেন বাজিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।

বন্যার কারণে লিয়াকত বাগ, সায়্যিদাবাদ, ঢোক খাবা এবং পীরওয়াধাইসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ও পয়ঃনিষ্কাশন সংস্থা (ওয়াসা) বৃষ্টিজনিত জরুরি অবস্থা জারি করেছে। সংস্থাটি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রেকর্ড বৃষ্টিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ১১:২৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬