ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বইয়ে রাজপরিবার নিয়ে বিস্ফোরক ৫ দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেন্সারের নতুন বই 'সোয়ান সং' প্রকাশের পর থেকেই বৃটেনের রাজপরিবারে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও বইটির মাত্র কয়েকটি অংশ জনসমক্ষে এসেছে, তবুও তা ডায়ানার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের বেদনাদায়ক নানা দিক উন্মোচন করেছে। এ নিয়ে বাকিংহাম প্যালেস থেকে বিরল ও কঠোর প্রতিক্রিয়া পাওয়া গেছে। রাজপরিবারের এক মুখপাত্র জানান, সাধারণত তারা বই নিয়ে মন্তব্য করেন না, তবে মহামান্য রাজা সচেতন যে ভ্রাতৃত্বজনিত শোক বিচারবোধকে প্রভাবিত করতে পারে এবং স্মৃতিকে এমনভাবে রাঙিয়ে দিতে পারে যা অন্যরা বুঝতে পারে না। বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউস নিশ্চিত করেছে যে ডেইলি মেইলে প্রকাশিত অংশগুলো সঠিক।

বইটিতে ডায়ানা ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসের অসুখী দাম্পত্য নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন স্পেন্সার। তার দাবি, চার্লস ডায়ানার প্রতি কোনো আগ্রহ না দেখানোয় বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসতে চেয়েছিলেন ডায়ানা। ঘটনাটি ঘটেছিল চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের ২১তম জন্মদিনের অনুষ্ঠানে। সে সময় ডায়ানা তার বাবার কাছে গিয়ে জানিয়েছিলেন, এমন কাউকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় যে তাকে ভালোবাসে না।

বইটিতে বাগদানের পর চার্লসের একটি মন্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে। ডায়ানার কোমরের মাপ ২৯ ইঞ্চি থেকে কমে বিয়ের সময় ২৩.৫ ইঞ্চিতে নেমে এসেছিল, কারণ তিনি বুলিমিয়ায় ভুগতেন। এর মধ্যেই চার্লস তার কোমর চেপে ধরে বলেছিলেন, "ওহ, এখানে তো একটু মেদ আছে, তাই না?" স্পেন্সারের দাবি, ডায়ানা এই মন্তব্যে ভীষণ আঘাত পেয়েছিলেন।

আরেকটি চাঞ্চল্যকর দাবি হলো ডায়ানার শেষকৃত্যের দিন রানি দ্বিতীয় এলিজাবেথের উপাধি সংক্রান্ত বিষয়। বিবাহবিচ্ছেদের পর ডায়ানা তার 'এইচআরএইচ' (হিজ অর হার রয়্যাল হাইনেজ) উপাধি হারিয়েছিলেন, যা তাকে মানসিকভাবে আহত করেছিল এবং তিনি একে প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত মনে করতেন। স্পেন্সারের দাবি, শেষকৃত্যের দিন রানি তাকে সেই উপাধি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

এছাড়া ডায়ানার মৃত্যুর পর চার্লসের প্রতিক্রিয়া নিয়েও বিস্ফোরক দাবি করেছেন স্পেন্সার। তিনি ডায়ানার শেষকৃত্যে উইলিয়াম ও হ্যারির অংশগ্রহণ নিয়ে চার্লসের সঙ্গে ফোনালাপের বর্ণনা দিয়েছেন। স্পেন্সারের দাবি, চার্লস ডায়ানার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, "নিশ্চিত থাকো, আমরা খুব শিগগিরই তাকে ভুলে যাব!"

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বইয়ে রাজপরিবার নিয়ে বিস্ফোরক ৫ দাবি

আপডেট সময় : ০৬:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬