ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার

টিজারে রহস্য আর ভয়ের আবেশ ছড়ালো রায়হান রাফীর ‘আন্ধার’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর টিজার অবশেষে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মুক্তি পাওয়া এক মিনিট ২৬ সেকেন্ডের এই টিজারটি দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। সিনেমাটির পোস্টার প্রকাশের সময় থেকেই এর চরিত্রগুলোর লুক ও নির্মাণশৈলী আলোচনার কেন্দ্রে ছিল।

টিজারের প্রতিটি দৃশ্যে ভয়, রহস্য, মৃত্যু ও কালোজাদুর গা ছমছমে আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটির শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নারীকে ঘিরে অস্বস্তিকর এক দৃশ্য দেখা যায়। পরবর্তীতে বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলের রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা আচার-অনুষ্ঠানের দৃশ্য পর্যায়ক্রমে ফুটে উঠেছে।

সিনেমাটিতে নাজিফা তুষীকে দেখা গেছে এক রহস্যময় ও বিপর্যস্ত নারীর চরিত্রে, যাকে ঘিরে অশুভ শক্তির উপস্থিতি সিনেমার রহস্যকে আরও ঘনীভূত করেছে। অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্রটি টিজারে বেশ ধোঁয়াশাপূর্ণ রাখা হয়েছে। তাকে কখনো লাশের সামনে চিন্তামগ্ন অবস্থায় আবার কখনো অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। টিজারের একেবারে শেষভাগে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি দর্শকদের মনে তার চরিত্রের আসল পরিচয় নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

টিজারে সংক্ষিপ্ত সময়ের জন্য চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতকেও দেখা গেছে, যারা রহস্যের আবহ বজায় রেখেছেন। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প লিখেছেন। এছাড়া এতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি ও তানজিকা আমিনসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’ সিনেমাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টিজারে রহস্য আর ভয়ের আবেশ ছড়ালো রায়হান রাফীর ‘আন্ধার’

আপডেট সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬