ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল গাজায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে হাজারো ফিলিস্তিনি পরিবার জাপানের ভিসা নীতি: আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলাই জরুরি ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দুর্গাপূজায় কেনাকাটার জন্য দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও বিপণিবিতানগুলো পুনরায় আগের নিয়মে অর্থাৎ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে একটি চিঠি দিয়ে এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিল। চিঠিতে সমিতির নেতারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন এবং বর্তমানে রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ রাখছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে কেনাবেচা নেই বললেই চলে, যার ফলে ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ব্যবসায়ীরা চিঠিতে আরও জানান, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবগুলোতে বেচাকেনা কিছুটা ভালো হয়। বর্তমানে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। তাঁরা উল্লেখ করেন, ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর জ্বালানিসংকট তীব্র হলে গত এপ্রিলে সরকার দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাতটা করা হয় এবং কোরবানির ঈদের আগে সময়সীমা কিছুটা শিথিল করা হয়। সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনার সুযোগ দেওয়া হয়েছিল এবং সন্ধ্যা সাতটার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় কেনাকাটার জন্য দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬