ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টকাটের কথা বলে সিএনজি চালক কর্তৃক কিশোরী ধর্ষণ ও হত্যা ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের কার্যক্রম নিয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতিত্ব করার পর তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক রয়েছে এবং সরকার বর্তমানে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছে। তিনি জানান, আজ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এর সমাধানে আরও অধিকতর আলোচনার প্রয়োজন রয়েছে। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের নিয়ে পুনরায় বৈঠক করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সরকার শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেবে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কী ধরনের পদ্ধতি বা কৌশল অবলম্বন করবে, তা পে-স্কেল ঘোষণার সময়ই বিস্তারিত জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬