শনিবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে
- আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

প্রতিদিন কেনাকাটা বা প্রয়োজনে বাইরে বের হতে হয়, বিশেষ করে ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটা বা ঘোরার পরিকল্পনা অনেকেরই থাকে। তবে গন্তব্যের দোকানপাট বা মার্কেট বন্ধ কি না, তা আগে থেকে জানা থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা ও সময় নষ্ট থেকে বাঁচা যায়। আজ শনিবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তার তালিকা নিচে দেওয়া হলো।
আজ যেসব এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, শ্যামবাজার, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।
এদিন বন্ধ থাকবে যেসব মার্কেট: নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।





























