ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শওকত ইসরায়েলি নির্বাচনে ফিলিস্তিনিদের রক্তকে হাতিয়ার বানানো হচ্ছে: হামাস ইনস্টাগ্রাম পোস্ট লাইক করে নতুন বিতর্কে কৃতি স্যানন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ: ডাকসু ভিপি নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: ৮ মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু পেনাল্টি মিসের মাশুল, ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের জয়যাত্রা শুরু চুয়েটে নতুন উপাচার্য প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের লাল কার্ড ও বিক্ষোভ এশিয়ান গেমসে পদক জিতলে আরচারদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

মিরপুরে ক্লিনিকে হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, চলছে অভিযান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, পুলিশের কোনো গাফিলতি ছিল কি না বা তারা সঠিক সময়ে পৌঁছেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা কোনোভাবেই গুরুত্ব পাবে না; জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশধারী প্রায় দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এছাড়া ভারী যন্ত্রপাতি দিয়ে ক্লিনিকের একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়, যাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। এই ঘটনায় পরদিন শাহ আলী থানায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে হানিফ মিয়াসহ অজ্ঞাত প্রায় ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মিরপুরে ক্লিনিকে হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, চলছে অভিযান

আপডেট সময় : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬