ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শওকত ইসরায়েলি নির্বাচনে ফিলিস্তিনিদের রক্তকে হাতিয়ার বানানো হচ্ছে: হামাস ইনস্টাগ্রাম পোস্ট লাইক করে নতুন বিতর্কে কৃতি স্যানন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ: ডাকসু ভিপি নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: ৮ মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

ইসরায়েলি নির্বাচনে ফিলিস্তিনিদের রক্তকে হাতিয়ার বানানো হচ্ছে: হামাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৫৯। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া অভিযোগ করেছেন যে, ইসরায়েলের নির্বাচনি প্রচারণায় ফিলিস্তিনিদের রক্ত ও তাদের অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েলি নির্বাচনের স্বার্থে ফিলিস্তিনিদের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহারের বিষয়টি হামাস কখনোই মেনে নেবে না। আলজাজিরার বরাত দিয়ে এ খবর জানা গেছে।

শনিবার ‘আল-আরাবি টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা বলেন, ইসরায়েলি অপপ্রচার ও নির্বাচনী প্রচারণার মূল চালিকাশক্তি হলো ফিলিস্তিনিদের রক্ত ও তাদের অধিকার। তিনি আরও বলেন, তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত—কে কত বেশি ফিলিস্তিনিদের অধিকার হরণ করতে পারে তা নিয়ে। অথচ তাদের উচিত ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্বের সামনে নিজেদের মানবিক হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়ে ভাবা।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-হাইয়া উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণ ইতিহাসজুড়ে এবং কয়েক দশক ধরে সব ইসরায়েলি দলের হাতেই নিদারুণ ভোগান্তির শিকার হয়েছে। তিনি নিজের বক্তব্যের শেষে জোর দিয়ে বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিনি জনগণের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও তাদের ন্যায্য অধিকার অর্জন করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি নির্বাচনে ফিলিস্তিনিদের রক্তকে হাতিয়ার বানানো হচ্ছে: হামাস

আপডেট সময় : ০৫:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬