ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী মেসিকে আটকানোর পরিকল্পনা নেই বেনিনের, উপভোগ করতে চান ঐতিহাসিক ম্যাচ শরতের নীল সাজে হুমায়ূন আহমেদের বই নিয়ে তন্দ্রাবিলাসে পরীমণি আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলাটি নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি: সাখাওয়াত লাঞ্ছিত, আহত কয়েকজন চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের বই চুরি করে বিক্রির অভিযোগ মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ করে চাঁদা আদায়, যুবদলের ২ নেতা গ্রেপ্তার অল্প বয়সে কোটি টাকা আয় করে যেভাবে পথ হারান নোবেল হারমানপ্রীতের বিদায়ের পরই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

বরগুনায় ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য ও বোট উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বিষখালী ও কঁচা নদীতে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। অভিযানে ২২ হাজার ৪৮১ পিস শাড়ি, ৫০ পিস থ্রি-পিস ও ৫০ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ এই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ অক্টোবর মধ্যরাতে বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলেও সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পিরোজপুর থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে পিরোজপুরের পুরোনো ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীরে আটক করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোটটি ফেলে পালিয়ে যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা চোরাচালানের পণ্য ও ফিশিং বোট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছিল কোস্ট গার্ড। ওই অভিযানে ১৩ হাজার ৫০৭ পিস শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস পাঞ্জাবিসহ পাঁচজনকে আটক করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বরগুনায় ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য ও বোট উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬