ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আখাউড়ায় মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী সাংবাদিক কাজী হান্নান স্বপ্ন সুপার শপে সিনিয়র নেগোশিয়েটর পদে নিয়োগ, বেতন ৮০ হাজার শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সুযোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ নারীসহ আটক ৩ বুয়েট ও বিসিএস ছেড়ে প্রাথমিকে শিক্ষকতা, অন্যরকম সাফল্যে নায়লা শারাফ

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বালিয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি ১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন বালিয়াপাড়ার ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে কিছু লোকের উপস্থিতি টের পেয়ে অভিযান দল এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী। তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বালিয়াপাড়ার এই পরিত্যক্ত জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যা নামলেই সেখানে জুয়া, মাদক সেবনসহ নানা ধরনের অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ করেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬