ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, রাজেন্দ্রপুর, টঙ্গী এবং চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনসহ আশপাশের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত উদ্ধার করেন। দীর্ঘ সোয়া তিন ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬